বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশী অভিবাসী গ্রেপ্তার

রিপোর্টারের নাম / ৬৬ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

মালয়েশিয়ার জোহর রাজ্যে ১১ বাংলাদেশীসহ ৭৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। বুধবার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট জোহর শহরের বিভিন্ন স্থানে আইন প্রয়োগকারী অভিযানে অবৈধ এসব অভিবাসীকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার জোহর জেআইএম’র পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেছেন, বুধবার বিকেল ৩টার দিকে পান্ডান পাইকারী বাজারের আশপাশে প্রথম অভিযান চালানো হয়।
জোহর ইমিগ্রেশন বিভাগ বৈধ পারমিট ছাড়াই কাজ করা বিদেশিদের উপস্থিতি সম্পর্কে জনসাধারণের কাছে তথ্য পাওয়ার পর এই অভিযান চালানো হয়। অভিযানে ২০টি প্রাঙ্গণ পরিদর্শন ও ৬৬ জন ব্যক্তিকে তল্লাশি করা হয় এবং বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য ৩৫ জন বিদেশিকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার রাত ১২টা ৩০ মিনিটে বন্দর বারু পারমাস জায়ায় পরিচালিত অভিযানে নয়টি দোকানঘর প্রাঙ্গণ পরিদর্শন করা হয়। এতে মোট ৬৪ জন বিদেশিকে তল্লাশি করা হয়েছে এবং তাদের মধ্যে ৪০ জনকে তদন্তের জন্য আটক করা হয়েছে।
আটকদের মধ্যে মিয়ানমারের ২১ জন পুরুষ এবং ৯ জন নারী, বাংলাদেশের ১১ জন পুরুষ, পাকিস্তানের দুইজন পুরুষ এবং ইন্দোনেশিয়ার ১১ জন পুরুষ এবং ১৯ জন নারী ও দুইজন ভিয়েতনামী রয়েছেন।
১৮ থেকে ৫৫ বছর বয়সী আটক ব্যক্তিকে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে অপরাধ করার সন্দেহ রয়েছে। আটক অভিবাসীদের পরবর্তী পদক্ষেপের জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *