বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

মো: একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারীতে ৮পিচ ্য়াবাসহ শিপন শেখ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শিপন উপজেলার হাড়িয়ার ঘোপ গ্রামের সোনা মিয়া শেখের ছেলে। বুধবার (৪মার্চ) রাত সাড়ে ১০টায় পোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এব্যপারে সাথে থাকা পালিয়ে যাওয়া আসামীসহ মাদকদ্রব্য আইনে চিতলমারী থানায় একটি মামলা দায়ের হয়েছে।
মামলা নং- ০৭- তারিক ০৫ মার্চ- ২০২৬। এব্যপারে থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী অভিযান চলমান। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স; তিনি মাদক সেবী এবং মাদক বিক্রেতাদের গ্রেপ্তারের জন্য সর্ব্বোচ্চ পদক্ষেপের হুশিয়ারি উচ্চরণ করেন।