বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটর শপথ পাঠ অনুষ্ঠান মো: একরামুল হক মুন্সী:

রিপোর্টারের নাম / ১৩২ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী:

বাগেরহাটের চিতলমারী উপজেলার চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সদস্যদের আনুষ্ঠানিক শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান নতুন কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বাজার পরিচালনায় স্বচ্ছতা বজায় রাখা এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কমিটির সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বাজারের শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাজার ব্যবস্থাপনা কমিটির প্রধান কমিশনার মো. শাহাদাৎ হোসেন বুলু, নবনির্বাচিত সভাপতি মো. সোয়েব হোসেন গাজী ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান।

এসময় সাংগঠনিক সম্পাদক মো. মেহেবুব রাসেল, কোষাধ্যক্ষ মো. রাজু তালুকদার, দপ্তর সম্পাদক সৈয়দ শিব্বির হাসানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতারা ব্যবসায়ীদের কল্যাণ ও বাজারের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *