বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে বিধবাকে ঈদ উপহার হিসেবে ঘর দিলেন ইউ.এন.ও

রিপোর্টারের নাম / ১৪৭ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক অসহায় বিধবাকে মাথা গোজার ঠাঁই হিসেবে একটি ঘর উপহার দিয়েছেন। উপজেলার হিজলা ইউনিয়নের কুরালতলা গ্রামের মৃত: মাহাবুব শেখের স্ত্রী সেলিনা আক্তারকে বুধবার (মার্চ) বিকাল ৫টায় ঘরটি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাদ হোসেন।
এ সময় তার সাথে ছিলেন চিতলমারী উপজেলা প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মো: একরামুল হক মুন্সী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান খান পিকলু, উপজেলা প্রেসক্লাব সভাপতি এসএস সাগর “চিতলমারীর অন্তরালে” পত্রিকার বার্তা সম্পাদক মো: তানজির মুন্সী, শিক্ষক জাহাঙ্গীর হোসেন বিন্দু প্রমুখ।
সেলিনা (৩২) ঘরটি পেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে প্রাণখুলে দোয়া করেন। সেলিনার ১২ বছরের পুত্র সন্তান আপন ও ২বছরের শিশুকন্যা আয়শা ইসলাম জোহরাকে সাথে নিয়ে বলেন, সমাজের চোখে আমি যেন একটি বোঝা। আমার আপনজন থাকতেও কেউ আমার খোঁজ-খবর নেয়না। দুটো সন্তান নিয়ে কোন সময় ভুক্ত, কোন সময় অভুক্ত থাকি। ইউএন স্যার আমার প্রতি সদয় হয়ে এই ঘরটি দিয়েছেন তার প্রতি আমি চিরো কৃতজ্ঞ।
আগে যে স্থানে ছিলাম তা বসবাসের উপযোগি ছিলনা। জীবনটা খুব কষ্টের ভিতর ছিল। ঘরটি পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন মানুষ মানুষের জন্য। সমাজে এ রকম হাজারো সেলিনা রয়েছে। আসুন তাদের প্রতি আমরা স্ব,স্ব অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *