বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

বিশেষ প্রতিবেদক:
বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী কারামতিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার প্রাত্তন কৃতি শিক্ষার্থীদের পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯জুন) মাদ্রাসার সবুজ চত্বরে হাফেজ মাও: আজিজুল হকের সভাপত্বিতে এই অনুষ্ঠান শুরু হয়। পবিত্র ক্বোরআন তিলাওয়াত ও ফুলেল শুভেচ্ছার মধ্যে দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসন গ্রহন করেন ,এস এম মাহামুদুল হক যুগ্ম সচিব,কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ঢাকা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ বি এম আব্দুল মান্নান অধ্যক্ষ ফকিরহাট কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এ এস এম শাহনেওয়াজ মেহেদী সহকারী কমিশনার ভূমিও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফকিরহাট, বাগেরহাট, মো: গোলাম মোস্তফা মাধ্যমিক শিক্ষা অফিসার ফকিরহাট, বাগেরহাট, আব্দুর রাজ্জাক মীর অফিসার ইনচার্জ ফকিরহাট মডেল থানা, বাগেরহাট, আ ন ম ইউনুস আলী সাবেক অধ্যাপক ফকিরহাট কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সৈয়দ ইলিয়াস হোসেন মাদ্রাসা প্রতিষ্ঠাতার সন্তান, মোঃ ওহিদুজ্জামান ওহিদ সাবেক অধ্যক্ষ, মরহুম মাওলানা মোঃ সুলতান হোসাইন হুজুরের সু-যোগ্য সন্তানসহ অনেকে । অনুষ্ঠানের সার্বিক তত্বাবধনে ছিলেন মাও ঃ মোঃ বোরহানুজ্জামান আহবায়ক, পুনর্মিলনী উদযাপন কমিটি। সৈয়দ জালিস মাহমুদ সদস্যা সচিব, হাফেজ আব্দুস সামাদ সদস্য,আরিফুর রহমান রিপন প্রমূখ।
অনুষ্ঠানে একটি স্মরণীকার মোড়ক উন্মোচন করা হয় এবং অতিথিদের শুভেচ্ছা স্মরক প্রদান করা হয়।