বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

রূপসায় মামির সঙ্গে বিবাদে প্রতিবন্ধী, কিশোরী ও ভগ্নিপতি জখম

রিপোর্টারের নাম / ২৬০ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

রূপসা উপজেলায়, বাথরুমের বদনা নিয়ে মামির সঙ্গে বিবাদের পর মামাদের মারপিটে প্রতিবন্ধী ভাগ্নে, কিশোরী ভাগ্নি ও ভগ্নিপতি মারাত্মক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, কালাম সরদারের মেয়ে রাখি খাতুন (১৩) তার মৃত নানীর ব্যবহৃত বদনা নিয়ে বাথরুমে গেলে, মামি মরিয়ম বেগমের সঙ্গে বদনা নিয়ে তর্ক-বিতর্ক হয়। এর পর মরিয়ম বেগমের স্বামী আবদুল্লাহ শেখ রাখির পিতা কালাম সরদারকে লাঠি ও সুটা দিয়ে আঘাত করেন। এতে কালামের বাম হাত ভেঙে যায়।

চিৎকার শুনে, রাখির প্রতিবন্ধী ভাই তুরান সরদার (২৩) বাইরে এসে পিতাকে মারার কারণ জানতে চাইলে, আবদুল্লাহ শেখ তাকে গাছ কাটা দা দিয়ে কোপ মেরে এবং চাপাতি দিয়ে মারাত্মক জখম করেন।

ঘটনার পর তুরান সরদার ও কালাম সরদারকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তুরান সরদারের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায়, ভুক্তভোগী কালাম সরদার রূপসা থানায় আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। তিনি উল্লেখ করেন, আসামীদের সাথে পূর্ব শত্রুতা ছিল এবং গত ৫ জুন সকাল ১১ টার দিকে তারা তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করে। এছাড়া, মারামারির এক পর্যায়ে ৪নং আসামী তার মাজায় লুঙ্গির কোচরে থাকা নগদ ১৯,৫০০ টাকা (উনিশ হাজার পাঁচশত টাকা) নিয়ে যায়।

থানা অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ দাখিল হয়েছে এবং তদন্ত করা হচ্ছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।####


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *