বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

বাগেরহাট প্রতিনিধি:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে সদর উপজেলার ১ নং কাড়াপাড়া ইউনিয়ন যুবদলের আযোজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা।
শেখ ইখতিয়ার রহমান পান্নার সভাপতিত্বে ও সাইফুজ্জামান মনার সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সদর উপজেলা যুবদলের সদর উপজেলা যুবদলের আহবায় আবুল হাসান, পৌর যুবদলের আহবায় সুমন পাইক।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ সভাপতি শাহেদ সোমি বাদশা, মাসুদুজামান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক এসকে বদরুল আলম, যুবদল নেতা রায়হান জোয়ারদার, গোলাম তাবরেজ সবুজ,মাসুম ফকির।
আলোচনা সভার শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।