বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

অন্তরালে ডেক্স:
চিতলমারীতে এনজিও কোডেক এর সমৃদ্ধি কর্মসূচি উপজেলা দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া , সাংস্কৃতিক প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী,ম্যারাথন,সাইকেল র্যালি ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪জুন) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলা অনুষ্ঠিত হয়।অনুষ্টিতব্য মেলার স্বাগত বক্তব্য রাখেন,কোডেক এর ফোকাল পারসন কর্মকর্তা সৈয়দ মোঃ মাহাবুবুর রহমান। কোডেক এর জোনাল ব্যবস্থাপক মাহাবুব আলমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা আইসিটি অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ সহিদুল ইসলাম,উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার হুমায়ুন কবির শুভ, চিতলমারী কোডেক প্রজেক্ট ম্যানেজার আলম ওহিদ, মোঃ মিরাজুর রহমান এলাকা ব্যবস্থাপক কোডেক চিতলমারী, আজগর হায়দার উপজেলা প্রকল্প সমন্বয়কারী কোডেক,নিউটন দাশ সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা, মোঃ মাহিদুল ইসলাম সহকারী উপজেলা প্রকল্প সমন্বয়কারী প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন ডাঃ মোঃ বাকাওয়ালী মোল্লা, অধ্যক্ষ ডাঃ জলিল ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ফরিদপুর। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার- কোডেকের বাস্তবায়নে,সহযোগিতায় ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।