বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

অভয়ারণ্যে যত হিংস্র প্রাণী

রিপোর্টারের নাম / ৬৮ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

দেশে বর্তমানে যে অস্থিরতা ও নৈরাজ্য চলছে, এর পেছনে রয়েছে ভারতের বিভিন্ন অঞ্চলে পালিয়ে থাকা গত ফ্যাসিস্ট সরকারের রাঘববোয়াল ও চুনোপুঁটিদের অপতৎপরতা। বস্তুত ভারত, বিশেষত কলকাতা এখন পলাতক ফ্যাসিস্টদের এক অভয়ারণ্য। ওসব জায়গায় নিরাপদে থেকেই তারা চালাচ্ছেন বিভিন্ন ঘুঁটি এবং এর ফলে দেশে তৈরি হচ্ছে সন্ত্রাস ও নৈরাজ্যের নানা ঘটনা। দেশ হয়ে পড়ছে অস্থিতিশীল। দেশদ্রোহীরা ভারতের মাটিতে বসে ঢাকাসহ বিভাগীয় শহর, জেলা, উপজেলার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, ভাড়াটে কিলার, মাদক ব্যবসায়ী, সীমান্তবর্তী এলাকার চিহ্নিত স্মাগলার, বিভিন্ন চরমপন্থি গ্রুপের সদস্যের সঙ্গে যোগাযোগ রাখছেন। এক হিসাবে দেখা গেছে, ৫ আগস্টের পর পতিত শাসক দলের ৪৫ হাজার নেতাকর্মী ভারতে গেছেন। তাদের অধিকাংশই কলকাতায় অবস্থান করছেন। তারা ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম, সিগন্যাল, হোয়াটসঅ্যাপ গ্রুপসহ বিভিন্ন ডিজিটাল ও সামাজিক মাধ্যম ব্যবহার করে দেশের সন্ত্রাসীদের উত্তেজিত করছেন। টাকাও ছিটাচ্ছেন দেদার। এসব পলাতক ফ্যাসিস্ট মনে করছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে পারলে তাদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা যাবে। তাদের অপতৎপরতায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিষিদ্ধ চরমপন্থি দলগুলো সক্রিয় হয়ে পড়েছে, পার্বত্য অঞ্চলের অস্থিরতার পেছনেও রয়েছে তাদের হাত। পুলিশ বাহিনী যে এখনো পুরোপুরি সক্রিয় হচ্ছে না, এর পেছনে গত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্ররোচনা রয়েছে বলে প্রমাণ মিলেছে। ভারতে পলাতক ফ্যাসিস্টদের সঙ্গে তাদের শিরোমণি শেখ হাসিনারও যোগাযোগ রয়েছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে। এক কথায় বলা যেতে পারে, অপশক্তির নাটাই এখন ভারতে আর ঘুড়ি উড়ছে দেশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *