বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

মোল্লাহাটে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ৯৮ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

মোল্লাহাটে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। উপজেলার বিভিন্ন কেন্দ্রে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মোল্লাহাট কেন্দ্র:
এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৫৩৮ জন। উপস্থিত ছিল ৫৩০ জন, অনুপস্থিত ৮ জন।

এ কেন্দ্রের দুটি ভেন্যু:
ভেন্যু ১: সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ৩১৪ জন, উপস্থিত ৩০৯ জন এবং অনুপস্থিত ৪ জন।

ভেন্যু ২: ডাঃ মনসুর আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ২২৪ জন, যার মধ্যে ২২০ জন উপস্থিত এবং ৪ জন অনুপস্থিত ছিল।

ভোকেশনাল পরীক্ষার্থী:
মোট পরীক্ষার্থী ছিল ১৮৯ জন, এর মধ্যে উপস্থিত ছিল ১৮৫ জন এবং অনুপস্থিত ৫ জন।

মোল্লাহাট চরকুলিয়া কেন্দ্র:
এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৪৬৯ জন। উপস্থিত ছিল ৪৬৪ জন, অর্থাৎ অনুপস্থিত ৫ জন।

মোল্লাহাট মাদ্রাসা (দাখিল) পরীক্ষা কেন্দ্র:
এখানে মোট পরীক্ষার্থী ছিল ২০৫ জন। উপস্থিত ছিল ১৯২ জন এবং অনুপস্থিত ছিল ১৩ জন।

উপজেলার প্রতিটি কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন, কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ নিরলসভাবে কাজ করেছেন। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য অভিভাবক ও স্থানীয়দের মাঝে সন্তোষ বিরাজ করছে।

উল্লেখ্য, উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হরেকৃষ্ণ অধিকারীর সার্বিক তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবার মোল্লাহাটে একটি আদর্শ ও স্বচ্ছ পরীক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *