বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

কুখ্যাত আওয়ামী বিচার পতি কালা মানিকের মদদপুষ্ট পিস্তল সোহেলে বিরুদ্ধে চিতলমারীতে সাংবাদিক সম্মেলন

রিপোর্টারের নাম / ৪৭৬ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

কুখ্যাত আওয়ামী বিচার পতি কালা মানিকের মদদপুষ্ট পিস্তল সোহেলে বিরুদ্ধে
চিতলমারীতে সাংবাদিক সম্মেলন
মোঃ একরামুল হক মুন্সী, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা ঘোলা গ্রামের মোঃ শহিদুল ইসলাম সোহেল ওরফে পিস্তল সোহেলের বিরুদ্ধে চিতলমারী প্রেসক্লাবে একটি সাংবাদিক সম্মেলন হয়েছে। মঙ্গলবার (২২এপ্রিল) দুপুর ১২টায় এই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার ঘোলা গ্রামের অধিবাসী ও বড়বাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি মোঃ আব্দুল হাই শেখ। তিনি লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, তার প্রতিবেশী অবসরপ্রাপ্ত: পুলিশ সদস্য মোঃ মিজানুর রহমান ওরফে ঠান্ডা শেখের ছেলে মোঃ শহিদুল ইসলাম সোহেল ওরফে পিস্তল সোহেল শেখ হাসিনার শাসন আমলে বিচার পতি সামসুদ্দীন মানিক বর্তমান কারা অন্তরীন কালা মানিক এর সাথে সখ্যতা গড়ে তোলে।
তারই ধারাবাহিকতায় তৎকালিন সময় তার গ্রামের বাড়ী এবং খুলনার বাসায় প্রতিনিয়ত বিচার পতি মানিকসহ তার পরিবারের সদস্যরা আসা-যাওয়া করতেন। আর এই মানিকের ও শেখ হাসিনার ভাই শেখ হেলাল উদ্দীন এমপি এবং শেখ সোহেলের নাম ভাঙ্গিয়ে টেন্ডারবাজী-চাঁদাবাজী, অস্ত্রবাজী,দখলদারিত্বে মধ্যে দিয়ে রাতে দিনে কোটি-কোটি অবৈধ টাকার মালিক হয়েছেন।
বিগত ৫ আগষ্টের পুর্বে আওয়ামী যুব লীগের কর্মী হিসাবে বিভিন্ন মিছিল মিটিং এ সরাসরি হুমকি দিয়েছেন বিএনপির নেতাকর্মীদের ওপর। তার প্রকাশ্য মদদে ও সরাসরি মিথ্যা মামলা ও হামলার শিকার থেকে বাদ পড়ে নাই এলাকার সাধারণ মানুষ। এ সকল মামলা-হামলা ও জমি দখলের শিকার হয়ে থানায় অভিযোগ করেও কোন বিচার পাওয়া যায়নি বলেও সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন এলাকার সাধারণ মানুষের পক্ষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকারী মোঃ আব্দুল হাই শেখ।
এ সময় তিনি আরো জানান শহিদুল ইসলাম সোহেল তার অবৈধ ক্ষমতা বলে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে তার রেকর্ডীয় জমির উপর দিয়ে রাস্তা নিয়েছে। কয়েক লক্ষ টাকার বিভিন্ন প্রজাতের গাছ কেটে নিয়েছে। তার নামে মিথ্যা মামলা দিয়েছে। এছাড়া তার বাড়ী দখল করেছে। তিনি থানাসহ বিভিন œদপ্তরে অভিযোগ করে বিচার পাননি। এই সোহেলের মামলা ও হয়রানীর শিকার হয়ে সর্বশান্ত হয়েছেন ঘোলা গ্রামের হাসিব শেখ, তরিক শেখ, নান্টু শিকদার, সবুজ শেখ ও তাদের পরিবারসহ এলাকার অনেকে বলে তিনি জানান। সাংবাদিক সম্মেলনে তিনি স্বৈরাচারী শেখ হাসিনার দোসর এবং কুখ্যাত আওয়ামী বিচার পতি কালামানিকের মদদপুষ্ট সোহেল ওরফে পিস্তল সোহেলের বিচার দাবি করেছেন। এসময় তার সাথে ছিলেন এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষ। এব্যপাওে সোহেল এর মুঠোফোন নম্বর- ০১৭০৮৪২২১৪৫ এ কল দিলে তিনি রিসিভ করেন নি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *