বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ 

রিপোর্টারের নাম / ৩৯১ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

অন্তরালে ডেস্ক:

বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৩জুন২০২৫) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শর্মী রায়ের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ পারুল আক্তার,  মেডিকেল অফিসার ডাঃ মুক্তি বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর রিয়াজুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ এমআর ফারাজী। চিত্রাঙ্গন প্রতিযোগিতা,পুষ্টি কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও বন্ধন প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় থেকে ১০ জন ও মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০জন মোট ৩০ জন ছাত্র ছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহন করে এবং বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ও ১২জন হত দরিদ্র্যদের মাঝে বিনামূল্যে চাল,ডাল,তেল,লবণ,সেমাইসহ বিভিন্ন ধরনের খাবার পণ্য বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *