বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

মো: একরামুল হক মুন্সী, চিতলমারী(বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাট জেলা ও চিতলমারী উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটির পরিচিতি সভায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সদস্য করার প্রতিবাদে চিতলমারী উপজেলার এনসিপির যুগ্ম সমন্বয়কারী নুরুল আমিনের ওপর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সমন্বয়ক ও সদস্য শারাফাতুল ইসলামসহ তার সন্ত্রাসীদের আক্রমনে রক্তাত্ত জখমের বিচার দাবীতে এক সাংবাদিক সম্মেলন হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকাল ১১টায় চিতলমারী প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন হয়। বাগেরহাট জেলা এনসিপির সদস্য বোরহান উদ্দীন এর পক্ষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, চিতলমারী উপজেলা এনসিপির সদস্য মো: জাকারিয়া খান।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেন গত ৩ জুন বাগেরহাট জেলা এবং চিতলমারী উপজেলার জাতীয় নাগরিক পাটির কমিটি প্রকাশিত হয়। কিন্তু জুলাই অভ্যুত্থনের সাথে আন্দোলনে সম্পৃত্ত কোন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে তাদের পছন্দের আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের লোকজনকে সম্পৃত্ত করার প্রতিবাদে ১১জুন (বুধবার) বাগেরহাট মাজার গেটে দারু-চিনি হোটেলের সামনে সকাল সাড়ে ১১টায় চিতলমারী উপজেলার এনসিপির যুগ্ম সমন্বয়কারী নুরুল আমিন শেখকে জেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক ও সদস্য, শারাফাতুল ইসলাম ও তার লোকজন মারপিট করে আহত করে। মারপিটের ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের হয়।
জাকারিয়া আরো জানান, শারাফাতুল ইসলাম ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যান্ত চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা ছিলেন, ২০১৮ থেকে ২০২৩পর্যান্ত চিতলমারী উপজেলা তাঁতী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার হাত ধরে আওয়ামী পহ্নিরা এনসিপিতে স্থান পাওয়ায় করানে ক্ষুব্দ হয়ে, বাগেরহাট জেলা এনসিপির সদস্য বোরহান উদ্দীন, চিতলমারী উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী নুরুল আমিন শেখ,সদস্য মোঃ জাকারিয়া খান, রানু আক্তার, সাজ্জাদ গাজী মিটুন সহ আরো অনেকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষনা দেন।
তারা কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষন করে এ সকল আওয়ামী পহ্নিদের বাদ দিয়ে নতুন কমিটি উপহার দেওয়ার জন্য উদত্ত আহবান জানিয়েছেন ।