বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান চিতলমারীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা স্মৃতির আলো-ছায়ায় এক জীবন: এক লড়াকু সাংবাদিকের আত্মকাহিনি বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ট্রাম্পের নৈশ ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফাস্ট লেডি ডা. জুবাইদা রহমান চিতলমারীতে হেলমেট মাথায় পরে অফিসে প্রশাসনিক কর্মকর্তা

বাগেরহাট ১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী তৎপরতা শুরু বিএনপিতে নতুন পূরণের ছড়া-ছড়ি, জামায়াতের প্রার্থী এক

রিপোর্টারের নাম / ৭৮৬ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

মোঃ একরামুল হক মুন্সী:
আগামী ২৬ সালের ফেব্রুয়ারিতে সম্ভব্য জাতীয়সংসদ নির্বাচনকে সামনে রেখে হযরত: পীর খাজা খান জাহান আলীর ( রহ:) পূর্নভুমি বাগেরহাট-১ চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট উপজেলার সংসদীয় আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। পাশা-পাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতা-কর্মী সমার্থকদের মাঝে, নির্বাচন কেন্দ্রীক কর্মচাঞ্চল্য দেখাগেছে। ইতিপুর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর পক্ষথেকে এই আসনটিতে চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন, চিতলমারীর কৃতিসন্তান অধ্যক্ষ মাও: মশিউর রহমান খান। জাতীয় পার্টি নিস্ক্রিয় এবং এনসিপির নির্বাচনী তৎপরতা এমুহুর্তে নেই বললে চলে।

তবে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা ব্যাপক প্রচার-প্রচারণা ও শো-ডাউন শুরু করেছেন। সভা-মিছিল এবং মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে জন সমর্থন সংগ্রহের চেষ্টা করছেন তারা। বিএনপির নেতা, কর্মী সমার্থকদের সাথে কথা হলে তারা জানান, নির্বাচনে জয়ের লক্ষ্যে মাঠে নেমে পড়া এখনই উপযুক্ত সময়। তারা জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করে দলীয় এজেন্ডা তুলে ধরছেন। এছাড়াও, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আগামী নির্বাচনে বিএনপির সর্বোচ্চ নিতি নির্ধারনী পর্যায় থেকে যাকে মনোনয়ন প্রদান করা হবে, তার সাথে কাজ করতে সকল নেতাকর্মী অঙ্গীকারাবদ্ধ বলে জানাগেছে। সরাসরি জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন কারাই দলগুলোর মূল লক্ষ।
বাগেরহাট-১ ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদেরমধ্যে যারা মাঠে নেমেছেন তারা হলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ শেখ মুজিুবুর রহমান।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঢাকা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবি, বাগেরহাট বার কাউন্সিলের সাবেক একাধিকবার সভাপতি এবং পাবলিক প্রসিকিউটার এড. ওয়াহিদুজ্জামান দিপু।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কেন্দ্রীয় কমিটির সাবেক খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বর্তমান বাগেরহাট জেলা বিএনপির অন্যতম সদস্য এবং আগামীর দেশ নায়ক, তারুন্যের অহংকার তারেক রহমানের বিগত দিনগুলোতে যিনি বাংলাদেশের বিভিন্ন স্থানে সভা-সমাবেশে সফর সঙ্গী হিসেবে উল্লেখ যোগ্য ভূমিকা পালন করেছেন এবং জিয়া পরিবারের অস্থাভাজন হয়ে দলীয় কর্মকান্ডে অবিচল রয়েছেন তিনি হলেন, চিতলমারীর কৃতি সন্তান মনজুর মোর্শেদ স্বপন।
বাগেরহাট জেলা বিএনপির অন্যতম সদস্য এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে ধানের শীসের প্রতীকে মনোনয়ন নিয়ে পতিত শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দীনের সাথে প্রতিদ্বন্বীতায় লড়েছেন, তিনি হলেন চীফ ইঞ্জিনিয়ার নৌ’ এড. মাসুদ রানা।
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, সাবেক আহŸায়ক, ছাত্রদল, মাস্টারদা র্স্যূসেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, সাবেক সভাপতি, ছাত্রদল ও ফকিরহাটের কৃতি সন্তান, উদীয়মান রাজনৈতিক ব্যাক্তিত্ব-তারুন্যের অহংকার, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও দানবীর, অহিদুজ্জামান অহিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *