বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে বিশ্বসুখ হরিগুরুচাঁদ সেবাশ্রমে রথযাত্রা উদযাপন

রিপোর্টারের নাম / ২৪৭ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

অন্তরালে ডেক্স:
বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পিঁপড়ারডাঙ্গা গ্রামে অবস্থিত বিশ্বসুখ হরিগুরুচাঁদ সেবাশ্রমে আজ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব। সকাল থেকেই ভক্ত-অনুরাগীদের উপস্থিতিতে সেবাশ্রম অঙ্গণ মুখরিত হয়ে ওঠে। ধর্মীয় গান, কীর্তন ও পূজার মাধ্যমে রথযাত্রার শুভ সূচনা হয়। পরে শ্রীশ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ রথে আরোহন করে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। ভক্তরা ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে রথ টানেন এবং মহোৎসবের আনন্দ ভাগ করে নেন। উৎসব উপলক্ষে সেবাশ্রমে ছিল বিশেষ আরতি, ধর্মীয় আলোচনা সভা এবং প্রসাদ বিতরণ। আশপাশের গ্রাম ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থী অংশগ্রহন করেন এই রথযাত্রায়। সেবাশ্রমের পরিচালনা পরিষদ জানায়, প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ধর্মীয় এই মহোৎসব সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *