রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান চিতলমারীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা স্মৃতির আলো-ছায়ায় এক জীবন: এক লড়াকু সাংবাদিকের আত্মকাহিনি বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ট্রাম্পের নৈশ ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফাস্ট লেডি ডা. জুবাইদা রহমান চিতলমারীতে হেলমেট মাথায় পরে অফিসে প্রশাসনিক কর্মকর্তা

চিতলমারীতে বৈষম্য বিরোধী আন্দোলনের দুই শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ

রিপোর্টারের নাম / ৫৮১ টাইম ভিউ
আপডেট সময়: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

মোঃ একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলার জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সাব্বির ইসলাম সাকিব ও জসিম ফকিরের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ৮টায় উপজেলার চরচিংগড়ী ও হিজলা মাঠপাড়া গ্রামে দুই শহীদের কবরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পুলিশ যৌথ ভাবে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় । এ সময় এক মিনিট নিরবতা পালন ও মুনাজাতের মধ্যেদিয়ে কার্যক্রম শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল, জেলা বিএনপির সদস্য ও বাগেরহাট ১ আসনে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মাসুদ রানা, চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ, উপজেলা প্রানি সম্পদ অফিসার আহমেদ ইকবাল, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ এমআর ফারাজী, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান, পাবলিক হেল্থ প্রকৌশলী মোঃ আজমল হোসেন,উপজেলা সমাজসেবা অফিসার রঞ্জন হালদার, পল্লীবিদ্যুৎ এর ডিজিএম ওয়াদুদ খন্দকার, বিআরডিবি কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য: গত বছর এই দিনে ঢাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদহন চিতলমারী উপজেলার চরচিংগড়ী গ্রামের হায়াত আলী ফকিরের ছেলে জসিম ফকির ও হিজলা মাঠপাড়া গ্রামের শেখ শহিদুল ইসলামের ছেলে সাব্বির ইসলাম সাকিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *