বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

অন্তরালে ডেস্ক:
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি ‘এই প্রতিবাদ্য বিষয় কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষ্যে র্যালি শপথ পাঠ,আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২আগষ্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল হক।এরপর শপথ পাঠ পড়ানো হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউএনও তাপস পাল।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহবায়ক শেখ রহমতুল্লাহ,সফল আত্মকর্মী রতন মন্ডল প্রমুখ।
সভায় আলোচনা শেষে প্রশিক্ষার্থীদের মাঝে সনদপত্র, চেক ও ব্যাগ বিতরণ করেন ইউএনও তাপস পাল, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার রঞ্জন হালদার, উপজেলা নির্বাচন অফিসার রুমান হুসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক।