বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

বাংলাদেশ কেন্দ্রীয় সেবাশ্রম গোড়া নালুয়ায় ভক্তের আগমনে মুখরিত

রিপোর্টারের নাম / ২০৩ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

মো: একরামুল হক মুন্সী:
পরমারাধ্য গুরুদেব শ্রীমত আচার্য বিবেকানন্দ গোস্বামী এর অবির্ভাব উপলক্ষে দেশ মাতৃকা ও বিশ্বজননীর সকল সন্তানের শান্তি এবং মানব কল্যান কামনায় শ্রীশ্রী তারকব্রক্ষ্ম মহানাম যঞ্জাঅনুষ্ঠান ১৪৩২ বঙ্গাব্দ অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরেরন্যায় এবারও ভক্তের শুভাগমনে পুরো মন্দিরাঙ্গন মুখরিত হয়ে উঠেছে। এই অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ কেন্দ্রীয় সেবাশ্রম গোড়া নালুয়া, চিতলমারী এর আয়োজক কমিটির সভাপতি বরেন্দ্র নাথ হালদার ঝর্ণা টিভিকে জানান, কোন প্রকার আইনশৃঙ্খলার অবনতি ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান পরিচালিত হচ্ছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে শুরুকরে তিন দিন ব্যাপি শ্রীশ্রী তারকব্রক্ষ্ম মহানাম সংকীর্তনসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যেদিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি হবে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্তদের উপছে পড়া ভীড়ে যেন মহা-মিলন মেলায় রুপ নেয় এই মন্দিরাঙ্গন।
আয়োজক কমিটির সভাপতি বরেন্দ্র নাথ হালদার আরো জানান, আশ্রমের কার্যকারী কমিটির পাশা-পাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, সুধীজন ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় অনুষ্ঠান আরো প্রাণবন্থ হয়েছে। তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *