শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

শিরোনাম :
সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান চিতলমারীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা স্মৃতির আলো-ছায়ায় এক জীবন: এক লড়াকু সাংবাদিকের আত্মকাহিনি বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ট্রাম্পের নৈশ ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফাস্ট লেডি ডা. জুবাইদা রহমান চিতলমারীতে হেলমেট মাথায় পরে অফিসে প্রশাসনিক কর্মকর্তা

ঢাকা কলেজ ছাত্রদল নেতাকে চিতলমারীবাসীর সংবর্ধনা প্রদান

রিপোর্টারের নাম / ২৮৭ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

মো: একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলার কৃতিসন্তান ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ রানাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার কুনিয়া বাসষ্ট্যান্ড মধুমতি সেতু পার হলে বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ তাকে ফুলের মালাগলে পরিয়ে এই সংবার্ধনা প্রদান করেন।
এ সময় সুধীজন ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে রানা বলেন, আমি আপনাদের সন্তানের সমতুল্য, কারো ভাই আবার কারো ভাতিজা। আপনারা আমার মত এই ছোট মানুষটাকে যে সম্মান, যে ভালোবাসা দেখিয়েছেন তা চিরো স্মরণীয় হয়ে থাকবে।
আওয়ামী দোসরদের মামলা-হামলা, নিপীড়ন-নির্যাতনের কারনে দীর্ঘদিন বাড়ি থাকতে পারিনাই, পালিয়ে বেড়িয়েছি। আমার জমি-ক্ষেত পর্যন্ত বেদখল হয়ে গেছে। তবু আমি শহীদ জিয়ার আদর্শের এই দল থেকে পিছু হটি নাই। স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে রাজপথে আন্দোলন- সংগ্রাম করেছি। আওয়ামী লীগের পতন হয়েছে, ওরা দেশ থেকে পালিয়েছে। এখন আমাদের নির্বাচনমুখী হতে হবে, দল থেকে আওয়ামী দালার মুক্ত করতে হবে। ওদের প্রশ্রায় দাতাদের চিহ্নত করে দলীয় শাস্তির আওতায় আনতে হবে।
একই সাথে আগামীর রাস্ট্রনায়ক তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন করতে হবে। আমি সার্বক্ষনিক আপনাদের পাশে আছি, পাশে থাকবো। এ সময় উপজেলার বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ উস্থিত ছিলেন।
বক্তব্য শেষে বিশাল মটর সাইকেল মহড়ার মধ্যেদিয়ে ঢাকা কলেজ ছাত্রদল নেতা শাকিল আহম্মেদ রানা সন্ধ্যায় চিতলমারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রধান ফটকে খোলা ট্রাকে দাঁড়িয়ে দ্বিতিয় বার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *