বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে ১৭১টি মূর্তি নিয়ে পালিত হচ্ছে দুর্গোৎসব

রিপোর্টারের নাম / ১৩৮ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী:
খুলনা বিভাগের বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় সর্বাধিক আকর্ষন নিয়ে আজ রবিবার(২৮ সেপ্টেম্বর) মহা ষষ্টির মধ্যেদিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। উপজেলার চরবানিয়ারি ইউনিয়ন এর পশ্চিম পাড়া চন্ডি ভিটায় এবছর সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে ১৭১টি দেব-দেবীর মুর্তি নিয়ে সাড়ম্বরে শারদীয় উৎসব পালিত হচ্ছে।
এই মন্দিরের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব কালাচাঁদ সিংহ জানান, খুলনা বিভাগের সর্বাধিক আকর্ষন ও ১৭১টি প্রতিমা নিয়ে এখানে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। ইতিপূর্বে আমরা সকল প্রকার প্রস্তুতি শেষ করেছি। এখানে লক্ষাধিক ভক্তবৃন্দের মিলন মেলায় রুপ নেবে। সর্বোচ্চ আইনশৃঙ্খলা মধ্যেই এই পুজো শুরু হয়েছে এবং শেষ হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন জানান, চিতলমারী উপজেলায় এবছর ১৫২টি পুজা মন্ডবে শারদীয় উৎসব পালিত হচ্ছে। তারমধ্যে অন্যতম চরবানিয়ারি ইউনিয়ন এর চন্ডি ভিটা ও পঞ্চপল্লী (পাঁচপাড়া) শারদীয় উৎসবে লোক সমাগম বেশী হবে। সর্বপরি আইন শৃঙ্খলার বিষয়টিও থাকবে নিরাপত্তার চাদরে ঢাকা।
বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ, খ্রীষ্টান কল্যান ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এ্যাড. অসীম কুমার সমাদ্দার বলেন আইনশৃঙ্খলা বাহিনীর পাশা-পাশি ভক্তবৃন্দের নিরাপত্তায় আমাদের সেচ্ছাসেবক দল ও মন্দির কমিটির লোকজন রয়েছেন।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি), শাহাদাৎ হোসেন জানান, শারদীয় দুর্গোৎসবে আইনশৃঙ্খলার দায়িত্বে থানা পুলিশ এর পাশা-পাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *