বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মায়ের লাশ দাফনে বাধা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: / ৪৬ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুই ভাইয়ের সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে মায়ের লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। মৃত্যুর প্রায় ২০ ঘণ্টা পর কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেমের হস্তক্ষেপে ঐ নারীর দাফন সম্পন্ন হয়।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর এলাকার এনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাদপুর এলাকার মৃত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী আমেনা বেগম (৬৫) গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় তার মেয়ের বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার লাশ স্বামীর কবরের পাশে দাফনের জন্য শাহাজাদপুর নিজ বাড়িতে নেওয়া হয়। এ সময় তার দুই ছেলে নজিব উল্ল্যাহ ও সাইফুল্লার মধ্যে সম্পত্তির ভাগ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মারামারি হয়। একই সঙ্গে তারা মায়ের লাশ দাফনে বাধা প্রদান করে।

এ সময় এলাকার লোকজন তাদেরকে দাফন সম্পন্ন করতে অনুরোধ করেও বার্থ হয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম ঘটনাস্থলে গিয়ে দুই ছেলের মাঝে সমঝোতা করেন এবং আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ওই নারীর দাফন সম্পন্ন করা হয়।

স্থানীয় বাসিন্দা মাওলানা বিল্লাহ জানান, নজিব উল্ল্যাহ ও সাইফুল্লার মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে একাধিকবার মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান না হওয়ায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সমঝোতায় এনেছি। পরে দুপুর ২টায় ওই নারীর লাশ দাফনের ব্যবস্থা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *