বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চুরি হয়ে যাওয়া ড্রাইভারকে সিএনজি উপহার দিল মাসুদা ইন্টারন্যাশনাল

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: / ৮৫ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

রাতের আধাঁরে নিজ বাড়ি থেকে চুরি হয়ে যায় দরিদ্র চালক মমিনের সিএনজি অটোরিকশাটি। সংসার চালানোর একমাত্র অবলম্বন হারিয়ে ভেঙ্গে পড়া মমিনের আর্তনাদের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কুমিল্লার চৌদ্দগ্রামে সিএনজি অটোরিকশা চুরি হয়ে যাওয়া সেই চালক মমিনকে সিএনজি অটোরিকশা উপহার দিল মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটি।

একই সময় জীর্ণ ঘর পূর্ণনির্মাণের জন্য দেয়া হয়েছে ১১ জন অসহায়কে ৫৭ বান টিন।

শনিবার (১১অক্টোবর) বিকেলে উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামে আয়োজন করা হয় সিএনজি অটোরিকশা ও টিন হস্তান্তর অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি ছিলেন মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটি বাংলাদেশের পরিচালক জামাল হোসেম শামীম।
মানবাদিকার কর্মী ও সাংবাদিক এএফএম রাসেল পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সৈয়দ সানাউল্লাহ, কুলাসার কুলাসার গ্রামের সমাজ সেবক সামছুল আলম ,রাজনৈতিক বিদ ও সমাজ সেবক মাহফুজ ভুইয়া আবদুল হক কোম্পানি, মাওলানা আবুল হোসেন পাটোয়ারী, মোহাম্মদ উল্ল্যাহ খোকন, আবু সায়েম পাটোয়ারী, লোকমান হোসেন।

খবির পাটোয়ারী ,নজরুল ইসলাম মামুন পাটোয়ারী
সিএনজি অটোরিকশা উপহার পেয়ে ড্রাইভার মমিন অনুভূতি জানাতে গিয়ে বলেন, সিএনজি চুরি হওয়ার পর আমি অসহায় হয়ে গিয়েছিলাম।

আমি কেমন করে চলবো, কেমন করে সংসার চালাবো। এখন আমার পরিবার চালাতো পারবো, আমার রুটি রুজির ব্যবস্থা করে দিয়েছে মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটি।

কুলাসার সমাজ কল্যান পরিষদ সেক্রেটারি সাংবাদিক এ এফ এম রাসেল পাটোয়ারী বলেন আমরা সমাজে গরিব অহসায় মুক্ত করতে কাজ করে যাবো ইনশাআল্লাহ নাসির উদ্দীন সোহেল বাবু ভাই সারা দেশে যে ভাবে কাজ করে যাচ্ছে একজন মানবিক মানুষ হিসাবে সমাজে এমন মানুষ পাওয়া কুলাসারের ভাগ্যর ব্যাপার কারো অপপ্রচারে কান না দিয়ে কাজ করে যান কার কি লাগে বলেন শিক্ষা সহায়তা ,চাকরি ছোট খাট ব্যবসা সহযোগিতা করবে মাসুদা টাস্ট্র আপনার শুধু ভাইয়ের জন্য দোয়া করবেন।আল্লাহ যেন সব সময় সুস্থ রাখে এবং হয়াতের মধ্য বরকত দান করে। আগামীতে আপনাদের আরো সহায়তা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *