বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে জিয়া মঞ্চের সভাপতি মোঃ নিজাম কাজী হত্যা মামলার আসামী গ্রেপ্তার

রিপোর্টারের নাম / ৮০৮ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী:

বাগেরহাটের চিতলমারীতে  জিয়া মঞ্চের সভাপতি মোঃ নিজাম কাজী (৫০) হত্যার মামলার আসামি মোঃ সুফিয়ান শেখ (২৮) কে আটক করেছে পুলিশ ও র‌্যাবের যৌথ দল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকা থেকে শনিবার (২৮ নভেম্বর) বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুফিয়ান শেখ চিতলমারী উপজেলার হিজলা মাঠপাড়া গ্রামের মোঃ রফিক শেখের ছেলে।
চিতলমারী থানার এসআই শাকিল নিয়াজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় র‌্যাব-পুলিশ যৌথ অভিযান পরিচালনা শেষে চিতলমারী থানায় আনা হয়।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, প্রায় ৮ মাস আগে উপজেলার হিজলা মাঠপাড়া গ্রামের তিন রাস্তার মোড়ে পূর্ব শত্রুতার জেরে জিয়া মঞ্চের সভাপতি মোঃ নিজাম কাজীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর নিহতের ভাই মোঃ জামাল কাজী বাদী হয়ে চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । মামলা নং–৭, তারিখ: ১২ মার্চ ২০২৫।আটক সুফিয়ানের বিরুদ্ধে রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *