বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

বাগেরহাট-১ আসন বিএনপির মনোনিত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের, উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাত

রিপোর্টারের নাম / ৫৪১ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

মোঃ একরামুল হক মুন্সী :
দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাগেরহাট-১ (চিতলমারী- ফকিরহাট-মোল্লাহাট) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সাধারন সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল।
তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে রবিবার(২৮ডিসেম্বর) বেলা ১টায় চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাত শেষে এক পথ সভায় কপিল কৃষ্ণ মন্ডল বিএনরি চেয়ারপার্সন সাবেক প্রানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রপ্ত চেয়ারম্যান তারেক রহমান,বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ স্থানীয় নেতাদের প্রতি কৃজ্ঞতা জানান। এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দির্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন।
এছাড়া তিনি বলেন, আমি বিজয়ী হলে চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাটের জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে সর্বশক্তি দিয়ে প্রাপ্ত অধিকার আদায় করে আনবো। এসময় তার সাথে ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সি: সহ সভাপতি আহসান হাবীব ঠান্ডু, সাধারণ সম্পাদক শরীফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু সহ বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
বেলা ১২ টায় উপজেলার কুনিয়া বাসষ্ট্যান্ড থেকে শতশত বিএনপির নেতাকর্মী, নারী-পুরুষ ও মতুয়া সম্প্রদায়ের লোকজন কপিল কৃষ্ণ মন্ডলকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *