বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

পরিচ্ছন্ন উপজেলা গড়তে ময়লা পরিস্কার করলেন বাগেরহাট ১ আসনের এমপি অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান

রিপোর্টারের নাম / ২৬৫ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

 

মো:একরামুলহক মুন্সী
বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান বলেছেন, পরিচ্ছন্ন ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আমরা দেশব্যাপী কাজ করে যাবো। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দেশের মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। যেখানে দেশরে সকল নাগরিক ন্যয্যতার ভিত্তিতে তাদের অধিকার ভোগ করবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টায় উপজেলা জামায়াত ইসলামীসহ ১১ দলীয় জোটের উদ্যোগে ও উপজেলা এনসিপি’র তত্ত্বাবধানে চিতলমারী উপজেলা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, এলাকার উন্নয়নে সকল দল ও মতের মানুষকে সাথে নিয়ে আমরা এলাকার উন্নয়ন করতে চাই। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর থানা আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, উপজেলা ছাত্রশিবের সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি শেখ কামরুল ইসলাম, সাবেক থানা আমির মাওলানা মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক খলিফা নজরুল, উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়ক এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েল, যুগ্ম-সমন্বয়ক রফিকুল ইসলাম কাকা মিয়া, উপজেলা জামায়েত ইসলামী যুব বিভাগের সভাপতি শেখ পলাশুর রহমান পলাশ, উপজেলা পেশাজীবী শাখার সভাপতি মোঃ আব্দুল কাদের মুন্সীসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের পর সংগঠনের এনসিপিসহ ১১ দলীয় জোটের অর্ধ-শত নেতাকর্মী  স্বেচ্ছাশ্রমের মাধ্যমে চিতলমারী সদর বাজারের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিস্কার কাজে অংশ গ্রহণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *