বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে ঈদ উপলক্ষে দুস্থ ও গরীবদের মাঝে অর্থ বিতরণ করলেন অধ্যক্ষ মাও: মশিউর রহমান এমপি।

রিপোর্টারের নাম / ১৫৩ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

মো: একরামুল হক মুন্সী:
পবিত্র – ঈদ- উল ফিতর ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে প্রাপ্ত অর্থ ও শাড়ী মাণবিক সহায়তা হিসেবে দুস্থ ও গরীব জনসাধারণের মাঝে বিতরণ করা হয়েছে। বুধবার (১৮মার্চ) সকাল ১১টায় চিতলমারী উপজেলাপরিষদ মিলনায়তনে বাগেরহাট -১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাও: মশিউর রহমান (এমপি) প্রধান অতিথি হিসেবে উক্ত অর্থ বিতরণের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাদ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাও: গাজী মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শরীফুল হাসান অপু, উপজেলা জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান নান্না, উপজেলা মহিলাদলের আহবায়ক রুনা গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: শিপন আহম্মেদ মুন্সী, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান ও বাংলাদেশ খেলফেত মজলিস উপজেলা শাখার সভাপতি মুফতী জিহাদ বিন সিরাজ, সহ-সভাপতি মাও: হাবিবুর রহমান, সাদারণ সম্পাদক মাও: আখতারুজ্জামান।
অনুষ্ঠানে চিতলমারী প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আমার দেশ চিতলমারী উপজেলা প্রতিনিধি মো: একরামুল হক মুন্সী “আমার দেশ” এর ঈদুল ফিতর ২০২৬ এর বিশেষ সংখ্যা বাগেরহাট -১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাও: মশিউর রহমান (এমপি), উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাদ হোসেন ও বিএনপির সাধারণ সম্পাদক মো: শরীফুল হাসান অপুর হাতে তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *