বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

শ্রীধাম লক্ষিখালীতে বারুণীস্নান ও মতুয়া সমাবেশ

রিপোর্টারের নাম / ৫৩ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শ্রীধাম লক্ষিখালীতে পূর্নব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫তম আবির্ভাব তিথি উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বারুণীস্নান ও মতুয়া মহামেলা। সোমবার (৩০ মার্চ ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও বিদেশ থেকে আগত অসংখ্য ভক্তবৃন্দ অংশ নেন।
ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আদর্শ অনুসরণে পরম দয়াল শ্রী শ্রী গোপালচাঁদ সাধু ঠাকুরের প্রতিষ্ঠিত এ পুণ্য আয়োজনে ত্রয়োদশী তিথি শুরু হলে ঢাক-ঢোল, কাঁসি ও করতালের ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। লাল নিশান হাতে ভক্তরা কীর্তনে অংশ নেন এবং পরে কামনা সাগরে পুণ্যস্নানের মাধ্যমে আত্মশুদ্ধির প্রার্থনা করেন।
অনুষ্ঠানে আগত ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়। আয়োজকদের দাবি, পুলিশ প্রশাসন ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মেলা কমিটির প্রধান সমন্বয়ক শ্রীযুক্ত রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সুন্দর পরিবেশে উৎসব সম্পন্ন হওয়ায় তারা সন্তুষ্ট।
মঙ্গলবার (৩১ মার্চ) বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বিপিএম মেলা প্রাঙ্গণ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *