বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

মো: একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তারের সাথে উপজেলা বিএনপি ও সহযোগী অংগ সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে|
মঙ্গলবার (৭ এপ্রিল ) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়| উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব ঠাণ্ডুর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শেখ ফজলুল হক, শফিকুল ইসলাম বাবু, বিএনপি নেতা বাদশা মুন্সী, মোহাম্মাদ আলী, উপজেলা যুব দলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আছাদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিমন বিশ্বাস ইউনুসসহ উপজেলা বিএনপি ও সহযোগি অংগ সংগঠনের নেতৃবৃন্দ|
পরিচিতি সভায় চিতলমারী উপজেলার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দ্বি-পাক্ষিক মত বিনিময় সভা হয়| এ সময় ইউএনও খাদিজা আক্তার বলেন, আপনাদের সকলের সহযোগিতায় এই উপজেলার সার্বিক উন্নয়নের ধারা অব্যহত থাকবে বলে আমি আশাবাদী|