বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী: বাগেরহাটের চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এবং চিতলমারী থানার আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে থানার নিজস্ব হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়| সভায় বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোয়েব হোসেন গাজী, সধারণ সম্পাদক শেখ অসাদুজ্জামানসহ কমিটির অন্যান্য লোকজনও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন| নের্তৃবৃন্দ বাজারের সার্বিক উন্নয়ন এবং আইনশৃঙ্খলা বিষয়ের ওপর গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন|
একরামুল হক মুন্সীর তথ্যচিত্র ও ঝর্ণা টিভির সৌজন্যে দেখুন বিস্তারিত|
মতবিনিময় সভার সভাপতি ও থানার অফিসার (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, দ্রুততর সময়ের মধ্যে নৈশকালীন পাহারাদার নিয়োগ দিয়ে বাজারের পাহারা জোরদার করতে হবে| প্রতিটা দোকানের সামনে রাত্রিকালিন সময় কারেন্টের বাল্ব অবশ্যই জ্বালিয়ে রাখতে হবে| যনবাহন থেকে কোনপণ্য খালাশ করে তা যত্র-তত্র বাজারে প্রবেশ করানো যাবেনা| বাজারের মধ্যে সড়কে জ্যাম কমলে গেলে অনুকুল পরিবেশে ব্যবসায়ীদের পন্য নিদৃষ্ট স্থানে পৌঁছে দিতে হবে|
বাজারে আগত সাধারণ মানুষের চলাচলে কোন প্রকার বিঘ্নিত হয়, এমন কিছু করা যাবেনা| দোষণমুক্ত এবং পরিবেশ গত দিক থেকে বাজারটি মডেল বাজার হোক এটাই প্রত্যাশা রাখি| অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সংশ্লিষ্ঠ থানার চৌকশ অফিসারবৃন্দ|