বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

রিপোর্টারের নাম / ১২৫ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

মো: একরামুল হক মুন্সী:
বাংলা ১৪৩৩ সনকে বরণ করতে নানা আয়োজন করা হয়েছে, বাগেরহাটের চিতলমারী উপজেলায়| মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ‘এসো হে ˆবশাখ গানের মাধ্যমে শুরু হয় ˆবশাখবন্দনা, নতুন বছরকে বরণ করার আয়োজন| সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়| উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার এর নেতৃত্বে র‌্যলিটি কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে অফিসার্স ক্লাব চত্বর বকুল তলায় এসে শেষ হয়|
এ সময় উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় এবং ˆবশাখী সঙ্গীত পরিবেশন করা হয়| সঙ্গীতের মাঝে-মাঝে নৃত্যপরিবেশন করা হয়| সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পান্তা ইলিশ দিয়ে অতিথিদের নাস্তার ব্যবস্থা করা হয়| দিন ব্যপি অনুষ্ঠানে দেশীয় ঐতিহ্য ও লোকজ মেলা,শিশুদের চিত্রাংকন এবং একে ফায়জুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটির সমাপ্তি হয়|
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাগেরহাট -১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাও: মশিউর রহমান,বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব ঠান্ডু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. ফজলুল হকসহ বিভিন্ন শ্রেনী-পেশার সাধারণ নারী-পুরুষ|
দিবসটি উপলক্ষ্যে অনুরুপ কর্মসূচী পালন করে ঐতিহ্যবাহী শেরে বাংলা ডিগ্রি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান|

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *