বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান চিতলমারীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা স্মৃতির আলো-ছায়ায় এক জীবন: এক লড়াকু সাংবাদিকের আত্মকাহিনি বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ট্রাম্পের নৈশ ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফাস্ট লেডি ডা. জুবাইদা রহমান চিতলমারীতে হেলমেট মাথায় পরে অফিসে প্রশাসনিক কর্মকর্তা

চিতলমারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

রিপোর্টারের নাম / ১৯৬ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

মো: একরামুল হক মুন্সী:

শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক লড়াইয়ের দিনকে স্মরণ করে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে মহান মে দিবস। ঐতিহাসিক মহান মে দিবস ২০২৬, রাষ্ট্রীয়ভাবে পালন করছে বাংলাদেশ। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’।

এই প্রতি পাদ্যকে সামনে রেখে বাগেরহটের চিতলমারী উপজেলা শ্রমিক দল শুক্রবার বিকেলে এক বর্ণাঢ্য র‌্যালি ও পথ সভার আয়োজ করেছে।

উপজেলা শ্রমিক দলের সভাপতি মো:ইউসুফ আলী শেখ,সাধারণ সম্পাদক মো:রাজু খান ও সিনিয়র সহ সভাপতি,মো:সোহেল মুন্সীর নেতৃত্বে র‌্যালি শেষে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: আহসান হাবীব ঠান্ডু।

বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হাসান অপু,সাবেক যুগ্ম আহবায়ক শিপন আহম্মেদ মুন্সী, উপজেলা যুবদল আহবায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান,সেচ্ছা সেবকদল সভাপতি মো: নিয়ামত আলী খান প্রমূখ।

শ্রমিক দলের অন্যান্যরা হলেন সহ সভাপতি,মো:রনি শেখ, যুগ্ম-সাধারন সম্পাদক মো:আসলাম গাজী,সাংগঠনিক সম্পাদক,প্রদিপ মন্ডল,প্রচার সম্পাদক মো:জিসান মুন্সীসহ মুলদল ও বিভিন্ন অঙ্গ সহযোগি দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *