বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে অবৈধ ভাবে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল ও গাছ কর্তন|

রিপোর্টারের নাম / ৫২৩ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

মো: একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলার পাটর পাড়া গ্রামের উত্তর পাশে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে| একই গ্রামের আমজাদ শেখের ছেলে এনায়েত শেখ ওরফে লেবুর (৪১) বিরুদ্ধে এই অভিযোগ| সরেজমিনে দেখা গেছে লেবু সরকারি সম্পদ নিজের দখলে নিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন| বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৫টায় উপজেলার পাটর পাড়া গ্রামের মো: রকিব বিশ্বাসের বাড়ীর সামনে গিয়ে দেখা যায়, একজন কাঠমিস্ত্রি ঘরটি নির্মান করছেন|এলাকাবাসী জানায়, ওই স্থাপনার পুরো জায়গাটা পানি উন্নয়ন বোর্ডের|
স্থানীয় হায়েত আলী বিশ্বাসের ছেলে রকিব বিশ্বাস (৪৮) জানান দখলদার এনায়েত শেখ (লেবু) নির্মিয়মান ঘরের জায়গা থেকে পানিউন্নয়ন বোর্ডের বনায়ন প্রকল্পের তিনটি মেহগুনি গাছ কর্তন করেছেন| পরে ঐ গাছ করাত কলে নিয়ে চেরাই পুর্বক কাঠ দিয়ে উক্ত ঘর নির্মান করছেন| যে গাছের মুল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানান| এব্যপারে তিনি দুর্ণীতির মাধ্যমে সরকারি সম্পদ আত্মসাতকারী এনায়েত শেখ (লেবুর) বিচার দাবি করেন|
সরে জমিনে এনায়েত শেখ (লেবু) ঘটনার বিষয়টি স্বীকার করে বলেন, কর্তৃপক্ষকে না জানিয়ে গাছ কাটা আমার মারাত্মক অপরাধ হয়েছে| এই জায়গাতে আমাদের কোন সরকারি কাগজ পত্র নাই| তবে আমার পরিবার পরিজন নিয়ে দীর্ঘ সময় ধরে এখানে বসবাস করছি|
পানি উন্নয়ন বোর্ডের বনায়ন প্রকল্পের তদারকি প্রতিনিধি আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের নিকট থেকে খবরশুনে সরেজমিনে এসে দেখতে পাই অবৈধভাবে গাছ কর্তন করা হয়েছে| আমি কর্তৃপক্ষকে অবহিত করবো| অপর দিকে সরকারি জায়গা উদ্ধারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *