বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী :
বাগেরহাটের চিতলমারী উপজেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহণে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| সোমবার (১১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালার আয়োজন করা হয়|
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা আক্তার এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, খুলনার উপ-পরিচালক (উপসচিব) মোঃ হুসাইন শওকত| কর্মশালার আগে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন|
কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মীলা রায়, উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মোঃ সিফাত আল মারুফ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফেরদৌস আনসারী , সহকারী কমিশনার (ভূমি) মিঠুন কুমার ˆমত্র, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবগনসহ অনেকে|
কর্মশালায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল, নির্ভুল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়| পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও সমšি^তভাবে কাজ করার আহ্বান জানানো হয়|