বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে খালের উপর থেকে অবৈধ বাঁধ উচ্ছেদ করলেন ইউএনও

রিপোর্টারের নাম / ১৬২ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়া-পরাণপুর খালের উপর থেকে অবৈধ বাঁধ উচ্ছেদ করলেন ইউএনও খাদিজা আক্তার| ১২ মে মঙ্গলবার সকাল ১১ টায় এ উচ্ছেদ অভিযান পারিচালনা করা হয়| এ খাল উচ্ছেদের মাধ্যমে শত শত লোকের কৃষিকাজ ও ব্যবহারযোগ্য পানির সংকট নিরাসন হবে বলে জানালেন অনেকে|
এলাকাবাসির সাথে আলাপ করে জানা গেছে, উপজেলার নালুয়া-পরাণপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালটি বাবুল শেখ নামে স্থানীয় এক প্রভাবশালী বাঁধ দিয়ে তার ইট ভাটার গাড়ি পারাপারের জন্য ব্যবহার করে আসছিলেন| এতে এলাকার লোকদের চাষাবাদ ও অন্যান্য কাজে পানির সংকট দেখা দেয়| বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলে ১২ মে মঙ্গলবার সকাল ১১ টায় চিতলমারী উপজেলা প্রশাসনের লোকজনকে সঙ্গে নিয়ে ইউএনও খাদিজা আক্তারের উস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পারিচালনা করা হয়| এ খালের বাঁধ অপসারণের জন্য প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসি| বাঁধ অপসারণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসেন, উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি আহসান হাবিব (ঠান্ডু) বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার, উপজেলা জামাত ইসলামের আমীর মাও: মনিরুজ্জামান প্রমূখ|
এ ব্যাপারে ইউএনও খাদিজা আক্তার জানান, দীর্ঘদিন ধরে বাবুল শেখ এখানকার খালে বাঁধ দিয়ে নিজের কাজে ব্যবহার করছেন| বিষয়টি জানতে পেরে আমরা বাঁধটি অপসারণ করেছি| এতে এলাকাবাসি দারুণ ভাবে উপকৃত হবেন|খালের উপরে যাতায়তের জন্য কাঠের পুলের ব্যবস্থা নেয়া হবে|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *