বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ

রিপোর্টারের নাম / ৩৩১ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

মো:একরামুল হক মুন্সী:

বাগেরহাটের চিতলমারী উপজেলার কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিপুল পরিমান নিষিদ্ধ গাইড বই ও অভিন্ন প্রশ্নপত্র জব্দ করা হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুর ২ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আল মুরাদ এ নিষিদ্ধ গাইড বই ও অভিন্ন প্রশ্নপত্র জব্দ করেন। নিষিদ্ধ গাইড বই ও অভিন্ন প্রশ্নপত্র জব্দ করার আগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান কুমার ব্রহ্ম কর্মকর্তাকে দেখে পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আল মুরাদ জানান, বুধবার সকালে তিনি প্রধান শিক্ষক বিধান কুমার ব্রহ্ম’র বিরুদ্ধে ওই স্কুলের শিক্ষকদের করা একটি দুর্নীতির অভিযোগের তদন্ত করতে যান। এ সময় তাঁকে (শিক্ষা কর্মকর্তার) দেখে বিধান কুমার ব্রহ্ম পালিয়ে যান। পরে তিনি ওই বিদ্যালয় থেকে সরকার নিষিদ্ধ বিপুল পরিমান গাইড বই ও অভিন্ন প্রশ্নপত্র (প্রকাশনী থেকে কেনা প্রশ্নপত্র) উদ্ধার করে অফিসে নিয়ে আসেন। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাবেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

এ ব্যাপারে জানতে কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান কুমার ব্রহ্ম’র মোবাইল ফোনে একাধিক বার রিং দিলেও তিনি তা গ্রহণ করেনি।

কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রভাত কুমার মজুমদার, সুশান্ত কুমার ব্রহ্ম ও স্মৃতি রানী ঘরামী বলেন, ‘প্রধান শিক্ষক বিধান কুমার ব্রহ্ম কার্যক্রম নিষিদ্ধ চিতলমারী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। অপারেশন ডেভিলহান্টে তিনি বেশ কয়েকবার পুলিশের হাতে আটক হয়েছেন। বিগত আওয়ামী সরকারের ১৬ বছরে তিনি দুর্নীতির মাধ্যমে বিদ্যালয়ের প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় আমরা বিভিন্ন দপ্তরে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি। জেল থেকে ছাড়া পেয়ে তিনি আবার ওই প্রতিষ্ঠানে অপকর্ম শুরু করেছেন।’

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বলেন, ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি আমাকে অবগত করেছেন। এ ঘটনায় বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *