শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

প্রেস বিজ্ঞপ্তি:
বাগেরহাটের চিতলমারী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শহিদুর রহমানের সাথে চিতলমারী প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে থানা ভবনে প্রেসক্লাব সভাপতি মো. একরামুল হক মুন্সীর নেতৃত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাওহিদুর রহমান বাবু, চিতলমারী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. আজাদ খান, সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিপ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানজির মুন্সী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাগর মন্ডল এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রিন্স হালদারসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা এবং সামাজিক নিরাপত্তা জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসির হাতে পাক্ষিক “চিতলমারীর অন্তরালে” পত্রিকার একটি সৌজন্য কপি তুলে দিয়ে তাকে স্বাগত জানান।
উল্লেখ্য, সদালাপী, হাস্যোজ্জ্বল ও চৌকস পুলিশ কর্মকর্তা শহিদুর রহমান চুয়াডাঙ্গা জেলা সদর থেকে বদলি হয়ে গত ৩০ জুন ২০২৬ (মঙ্গলবার) চিতলমারী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন।