বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান চিতলমারীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা স্মৃতির আলো-ছায়ায় এক জীবন: এক লড়াকু সাংবাদিকের আত্মকাহিনি বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ট্রাম্পের নৈশ ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফাস্ট লেডি ডা. জুবাইদা রহমান চিতলমারীতে হেলমেট মাথায় পরে অফিসে প্রশাসনিক কর্মকর্তা

এমপি নির্বাচিত না হলেও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাবো: —- কপিল কৃষ্ণ মণ্ডল

রিপোর্টারের নাম / ৯৫ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সমমনা রাজনৈতিক সংগঠন  বাংলাদেশ মতুয়া বহুজন ঐক্যজোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল সামান্য ভোটে পরাজিত হলেও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস ভাবে এলাকার কাজকরে যাবো। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১ টায় চিতলমারী উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি  এসকল কথা বলেন, ‘ ‘

তিনি আরো বলেন নির্বাচনে সামান্য ভোটে ধানের শীষ প্রতীক পরাজিত হলেও আমি বাগেরহাট-১ আসনের মানুষের কাছে চির কৃতজ্ঞ। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জনগণকে আমি যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি।  ইতোমধ্যে বাগেরহাট-১ আসন (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী)  নির্বাচনী এলাকার উন্নয়নে বিভিন্ন মন্ত্রনালয়ের সহযোগিতায় বেশ কিছু  উন্নয়ন কাজের বরাদ্দ হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য তিন উপজেলার অর্ধশতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন বরাদ্দ, উপজেলা হাসপাতাল ১ শ শয্যায় উন্নীতকরণ, তিন উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে  কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু।

এছাড়াও নির্বাচনী তিনটি উপজেলাকে পৌরসভায় রূপান্তর করা চেষ্টা, চিতলমারী উপজেলার খাবার পানির সংকট নিরসন, মোল্লাহাট ও ফকিরহাট উপজেলায় উন্নতমানের খাদ্য গুদাম নির্মানের চেষ্টা অব্যাহত রয়েছে  বলেও তিনি জানান।’

সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপস্থিত ছিলেন চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এস সাগর, সিনিয়র সাংবাদিক তাওহিদুর রহমান বাবু, প্রদীপ মণ্ডল, অলিপ মণ্ডল প্রিন্সসহ বিভিন্ন গণমাধ্যমে কর্তরত সাংবাদিকবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্য আরো উপস্থিত ছিলেন  চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠাণ্ডু, সাবেক যুগ্ম-আহ্বায়ক শিপন মুন্সী, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আছাদসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *