বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত, দোয়া ও আলোচনা সভা

রিপোর্টারের নাম / ২১১ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

মো: একরামুল হক মুন্সী::
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ার পার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপি ওতার অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৫টায় সদর উপজেলার এস.এম. মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রী নির্বাহী কমিটির অন্যতম সদস্য এ্যাড: ওয়াহিদুজ্জামান দিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নব নির্বাচিত আহবায়ক এফ.এম. ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু তালুকদার সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেচ্ছা সেবক দলের আহবায়ক নিয়ামত আলী খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *