বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৯৫ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের চিতলমারী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলার বিষয় নিয়ে থানার ওসির প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন এস আই লিটন।
মাদকদ্রব্য প্রতিরোধ, মাদকের সাথে জড়িতদের কঠোর হস্তে দমন, বালু উত্তোলনকারীদের ব্যবস্থা নেয়া, বখাটে যুবক ও কিশোর গ্যাংদের চিহ্নীত করাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডকে জিরো টলারেন্স এর মধ্যেদিয়ে উপস্থিত সদস্যদের এসব প্রতিহত করার জন্য প্রশাসনকে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহব্বান জানানো হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার এফ এম ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, জেলা বিএনপি নেত্রী রুনা গাজী, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওঃ গাজী মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাড.ফজলুল হক, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ একরামুল হক মুন্সী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্ঝামান খান পিকলুসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, ইউপি সচিব, শিক্ষকও ছাত্র প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *