বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

মোঃ একরামুল হক মুন্সী:
আমি শুধু বলতে চাই আপনারা যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ। আপনারা যখন কৃষ্ণ নাম যব করেন; আপনারা যখন বলেন “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে” আমার মনে হয় এই সময়টিতে আপনারা ঈশ্বরকে খুঁজছেন, ভগমানকে খুঁজছেন। এই পৃথীবিতে একটু শান্তির জন্যে; আর পর জীবণে যাতে শান্তিতে থাকতে পারেন।
তদ্রুপ আমরা মুসলমান, আমাদের নিয়ম অনুযায়ী আমাদের ধর্ম আমাদের কাছে বড়। আপনাদের ধর্ম আপনাদের কাছে বড়। এই দুইধর্ম, তিনধর্ম, চারধর্ম। সব মিলিয়ে আমাদের কাছে সব চেয়ে বড় যে ধর্ম তা হলো মানব ধর্ম।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম প্রভাবশালী নেতা ও বাগেরহাট-১ আসন চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট নির্বাচনী এলাকার আসন্ন জাতীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী এ্যাড: ওয়াহিদুজ্জামান দিপু চিতলমারী উপজেলার খড়ম খালী মধ্যপাড়া গ্রামে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে প্রায়ত: শ্রী খগেন্দ্রনাথ মহাশয়ের অন্নদান অনুষ্ঠান শেষে উপজেলার পরানপুর গোবিন্দ মন্দির এলাকায় শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞা অনুষ্ঠানে এ সকল কথা বলেন।
এ সময় তার সাথে চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, এ্যাড. বলাই চাঁদ বিশ্বাস, এ্যাড. এনায়েত হোসেন, এ্যাড. অসীম কুমার সমাদ্দার, হিজলা ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী আব্দুর রহমানসহ উপজেলাও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যয়ের নের্তৃবৃন্দ।
দিপু আরো বলেন, আপনারা জানেন আমি রাজনীতি করি। জাতীয়তাবাদের কথা বলি; আর সেই কারনেই ১৯৯৬ এবং ২০০৮ সালে নির্বাচন করেছি, এই অঞ্চল থেকে। ২০০৮ সালে আমার প্রতিদ্বন্ধী ছিলেন শেখ হাসিনা। ঐ সময় নির্বাচন করার পর আমি বাগেরহাটের উকিল বারের বারবার সভাপতি নির্বাচিত হয়েও থাকতে পারিনি বগেরহাটে।