বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

মো: একরামুল হক মুন্সী:
তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশজুড়ে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫। তারই ধারাবাহিকতায় বাগেরহাটের চিতলমারীতে আন্ত : উপজেলা ৮দলীয় ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে ৮দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার মধ্যে দিয়ে এ খেলা অনুষ্ঠিত হয়। এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন ভলিবল টিম লিডারদের হাতে জার্সি প্রদান করে খেলার শুভ উদ্বোধন করেন। ৮দলীয় এই প্রতিযোগিতার ৭টি ইউনিয়ন ভিত্তিক ও ১টায় অংশ গ্রহন করবেন উপজেলা পরিষদ। প্রথম রাইন্ড সেমি ফাইনাল শেষে রবিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।