বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

বাগেরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের চিতলমারী নির্বাচনী অফিস উদ্বোধন

রিপোর্টারের নাম / ১৮৮ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

মোঃ একরামুল হক মুন্সী:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী, সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিলভার লাইনস গ্রুপের চেয়ারম্যান এম এ এইচ সেলিমের চিতলমারী উপজেলা নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২ টায় সদর উপজেলার থানা সড়কের পাশে এই অফিসের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি এম এ এইচ সেলিমের জ্যেষ্ঠ পুত্র ও সিলভার লাইন গ্রুপের এমডি মেহেদী হাসান প্রিন্স এর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে প্রিন্স বলেন বাগেরহাটের উন্নয়নে আমার বাবাা নিরলস ভাবে কাজ করেছেন, ভবিষ্যতেও তিনি আপনাদের পাশে থেকে এই জেলার উন্নয়ন করতে চান। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করবেন। আমি বাবার জন্য আপনাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোহাটা মসজিদের পেশ ইমাম মুফতী-মাও: ইকবাল হোসেন। চিতলমারী উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মোস্তমাসুদ তালুকদারের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, জেলা যুবদলের সাবেক সভাপতি মেহেবুল হক কিশোর, এ্যাডভোকেট অমিতাভ বড়াল বাপ্পী, বিবেকান্দ গবেষণা কেন্দ্রের বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ মজুমদার, বিশিষ্ট বিএনপি নেতা আব্দুস সালাম বিশ্বাস, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল বিশ্বাস ও সন্তোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিবেকানন্দ সমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেনসহ বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ জনগণ এ সময় উপস্থিত ছিলেন।

অফিস উদ্বোধন পরবর্তী উপজেলা সদর বাজার ব্যবসায়ী ও সুধীজনের সাথে কুশল বিনিময় করেন এম এ এইচ সেলিম পুত্র মেহেদী হাসান প্রিন্স।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *