বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

বাগেরহাট-১ সংসদীয় আসন, লড়াই হবে ত্রি-মুখী ;এগিয়ে ধানের শীষ

রিপোর্টারের নাম / ২২৯ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী:
বাগেরহাট ১ সংসদীয় আসন চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট নির্বাচনী এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জমে উঠেছে। এলাকার ভোটারদের মন জয় করতে প্রার্থীদের বিরামহীন প্রচারণা চলছে। প্রতিশ্রুতির ফুলঝুঁরি দিয়ে সমান তালে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দোর গোড়ায়। এখানে ধানের শীষ, দাড়ি পাল্লা ও ঘোড়া প্রতীকের ত্রি-মুখী লড়াইয়ের সম্ভাবনার বিষয় জোরে সোরে সোনা গেলেও শেষ পর্যায়ে ধানের শীষের প্রতীক কপিল কৃষ্ণ মন্ডল মাঠ জরিপে এগিয়ে আছেন বলে মাঠে, ঘাটে, দোকান পাটে আলোচনা চলছে।
কপিল কৃষ্ণ মন্ডল : কপিল কৃষ্ণ মন্ডল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আর্শিবাদপুষ্ট ধানের শীষ মনোনীত প্রার্থী। তিনি যদিও বিগত দিনে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন না। তবে আন্তর্জাতিক মহলে তিনি একজন হিন্দু কমিউনিটি লীডার মতুয়াধর্মাবলম্বী হিসেবে পরিচিত এবং চিতলমারী উপজেলার কৃতি সন্তান। হিন্দু অধ্যুসিত এই আসনটি ধরে রাখতে তাকে বিএনপির টিকেট দেয়া হয়েছে বলে তৃণমূল মানুষের অভিমত রয়েছে। অপর দিকে এই আসনটি আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দীনের ভোট ব্যাংক নামে পরিচিত ছিল। এখানে হিন্দুদের রেকর্ড সংখ্যক ভোট পেয়ে শেখ হেললা উদ্দীন বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কপিল কৃষ্ণ বলেন হারানো এই আসনটিকে উদ্ধার করে প্রিয় নেতা তারেক রহমানকে উপহার দিতে চাই। সে লক্ষ্যে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটারের দ্বারে দ্বারে ছুটে চলছি ।

অধ্যক্ষ মশিউর রহমান: অধ্যক্ষ মশিউর রহমান চিতলমারী উপজেলার কৃতিসন্তান, তিনি ১২দল জোট মনোনিত বাংলাদেশ জামায়েত ইসলামী দাড়ি পাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্বীতা করতে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে।তিনি হাট-বাজার পাড়া, মহল্লায় মিছিল মিটিং সমাবেশে তার বক্তব্যে এলাকার উন্নয়নের কথা তুলে ধরছেন। তিনি বলেন, এলাকার মানুষের খাদেম হিসেবে কাজ করতে চাই। সেজন্য বাংলাদেশ জামায়েত ইসলামী দাড়ি পাল্লা প্রতীককে বিজয়ী করে আপনাদের অধিকার বুঝে নিন। বাংলাদেশ জামায়েত ইসলামী অসাম্প্রদায়ী চেতনায় বিশ্বাসী।
এম. এ. এইস সেলিম: সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিলভার গ্রুপের চেয়ারম্যান,বিশিষ্ঠ শিল্পপতি এম.এ.এইস সেলিম। বিগত ১/১১ পুর্ববর্তী বাগেরহাট ২আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই হেভি ওয়েট নেতাকে বিএনপি থেকে মনোনয়ন না দেয়ায় তিনি বাগেরহাটের তিনটি আসনে সতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্বীতা করতে যাচ্ছেন। বাগেরহাট ১ আসনে তিনি ঘোড়া প্রতীক নিয়ে সাধারণ মানুষের মাঝে নিজের অবস্থানকে জানান দিচ্ছেন। শিল্পপতি সেলিম বলেন, আপনারা জানেন আমি পুর্বে এমপি নির্বাচিত হয়ে বাগেরহাট ২ আসনকে যেমন ভাবে সাজিয়েছি, এবার বিজয়ী হয়ে ১ আসনকে তদ্রুপ সাজাতে চাই।

ইঞ্জিনিয়ার মাসুদ রানা : ইঞ্জি: এ্যাডভোকেট মাসুদ রানা ১ আসনের মোল্লাহাটের কৃতি সন্তান। তিনি শেখ হাসিনা সরকারের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন নিয়ে নির্বানে অংশ গ্রহণ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল তাকে মনোনয়ন না দেয়ায় তিনি ফুটবল প্রতীক নিয়ে সতন্ত্রপ্রার্থী হিসেবে ভোট যুদ্ধে মাঠে নেমেছেন। মাসুদ রানা বলেন দু: সময়ে দলকে ও দলের নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে রয়েছি। মামলা মোকদ্দমায় লড়েছি। তার পরিপ্রেক্ষিতে দল আমাকে অবমূল্যয়ন করেছে। এলাকার মানুষ ভোটের মাঠে আমাকে সঠিকমুল্যয়ন করবে এবং আমি ফুটবল প্রতীক নিয়ে বিজয়ী হব ইনশা আল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *