বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে ধানের শীষের নির্বাচনী জন সভায় কপিল কৃষ্ণ মন্ডল

রিপোর্টারের নাম / ৩১৩ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

মো: একরামুল হক মুন্সী:
আসন্ন জাতীয় সংসদ নির্বাাচনে বাগেরহাট -১ আসন, চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট নির্বাচনী এলাকায় ধানের শীষ মনেনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল বলেন আমি আপনাদের ঘরের ছেলে আপনারা জানেন, আসছে ১২ ফেব্রয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বন্বীতা করতে বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াই রহমান ও বাংলাদেশের তিনবাবের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান জনাব তারেক রহমান আমার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন। আমি মনে করি এই ধানের শীষ আমার নয় এই ধানের শীষ চিতলমারী , মোল্লাহাট ও ফকিরহাটবাসীর।
১২ ফেব্রুয়ারি এই ধানের শীষে ভোট দিয়ে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। মনে রাখবেন এই আসনে ধানের শীষ বিজয়ী হলে এবং বিএনপি সরকার গঠন করলে আমি আপনাদের ওয়াদা দিচ্ছি, আমার নির্বাচনী এলাকায় উন্নয়নের জোয়ার বয়ে যাবে। রবিবার বিকাল ৫টায় চিতলমারী সদর উপজেলার একে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল জন সভায় কপিল কৃষ্ণ মন্ডল প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন।
নারীদের উদ্দেশ্যে কপিল আরো বলেন, নারীর ক্ষমতায়ন, নারী উন্নয়ন, নারী অধিকার বাস্তবায়নে তারেক রহমানের নির্বাচনী তফসীলের একাংশ ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। শুধু তাইনয় এলাকায় উন্নয়নের জোয়ার আসবে, আপনারা ধানের শীষে ভোট দিন তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।
বিকাল তিনটা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ডের নেতা কর্মীদের নেতৃত্বে হাজারও নারী-পুরুষ সভাস্থলে আসলে বিশাল মাঠটি কানায় কানায় ভরে যায়।
এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা মশিউর রহমান যাদু, মো: আহসান হাবীব ঠান্ডু, শরীফুল হাসান অপু, রুনা গাজী, এড. ফজলুল হক, শফিকুল ইসলাম বাবু, শিপন আহম্মেদ মুন্সী, জাকারিয়া মিলন, মো: আসাদুজ্জামান, নেয়ামত আলী খান প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *