বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে শিবপূজা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৫৩ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী:

বাগেরহাটের চিতলমারীতে সনাতন ধর্মাবলম্বীদের মহা শিবরাত্রি পালন করা হয়েছে। উপজেলার খড়মখালী পূর্বপাড়া সার্বজনীন শিব মন্দিরে রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে শুরু করে শতশত নারী-পুরুষের সমন্বয়ে এক মিলন মেলায় রূপনেয়। এছাড়া সারা রাত এ পূজা অনুষ্ঠিত হয়। মন্দিরের দ্বিতল ভবনের একটি কামরায় মূুলপূজা অনুষ্ঠিত হয়। সেখানে আকর্ষনীয় সাজে সজ্জিত বিভিন্ন বয়সের নারী-পুরুষ পূজরী ও ভক্তদের সাথে কথা হলে তারা বলেন,

শিব হলো হিন্দুদের দেবাদি দেব, মহাদেব। এ পূজায় সাধারণত শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা ও ফুল অর্পণ করে আধ্যাত্মিক বৃদ্ধি, শান্তি এবং অশুভ শক্তি বিনাশের জন্য প্রার্থনা করা হয়। এটি আত্মশুদ্ধি, মনঃসংযোগ ও জাগতিক কষ্ট থেকে মুক্তির জন্য করা হয়।

তারই ধারাবাহিকতায় শিব বা ভোলানাথের কৃপা লাভ এবং সংসারের মঙ্গল কামনায় স্বত:স্ফুর্ত ভাবে চিতলমারী উপজেলার সনাতন ধর্মাবলম্বী নারীুপুরুষ একত্র ভাবে চন্দন, বেলপাতা, ধুতরো ফুল, জল বা দুধ দিয়ে শিবের পূজা করেন। এই পুজার মধ্যে দিয়ে ভক্তরা বিশ্বাস করেন যে শিবলিঙ্গ স্বয়ং পরমেশ্বরের প্রতীক আর মহা শিবরাত্রি হল একটি গৌরবময় অনুষ্ঠান। যার অন্তর্নিহিত মনোযোগ, উপবাস, শিবের উপর ধ্যান, স্ব-অধ্যয়ন, সামাজিক সম্প্রীতি এবং শিব মন্দিরে সারা রাত্রি জাগরণ করার জন্য উল্লেখযোগ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *