বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারী সদর ইউনিয়নের চেয়াম্যান পদপ্রার্থী হিসেবে লড়তে যাচ্ছেন নিয়ামত আলী খান

রিপোর্টারের নাম / ২২১ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

অন্তরালে নিউজ ডেক্স:
বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবেক সংগ্রামী ছাত্রনেতা, বর্তমান বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং চিতলমারী উপজেলার স্বেচ্ছাসেবক দল এর সংগ্রামী আহবায়ক নিয়ামত আলী খান— আগামী স্থানীয় সরকার ইউপি নির্বাচনে ৫নং চিতলমারী সদর ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দি¦তা করতে যাচ্ছেন, এ উপলক্ষ্যে তার পক্ষ থেকে “চিতলমারীর অন্তরালে” পত্রিকায় একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় নিয়ামত আলী খান, একটি নাম, একটি আস্থা, একটি সাহসের প্রতীক। দুঃসময়ের অন্ধকারে যখন অনেকেই নীরব ছিলেন, তখন চিতলমারী উপজেলাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর পতাকা উঁচু করে ধরে রেখেছিলেন তিনিই। হামলা, মামলা, ভয়ভীতি—কিছুই তাঁর আদর্শকে টলাতে পারেনি। নিজের কষ্টার্জিত অর্থে কর্মসূচি চালিয়ে গেছেন, নেতাকর্মীদের পাশে থেকেছেন, দলীয় কার্যালয় সচল রেখেছেন দৃঢ় প্রত্যয়ে।
তিনি কখনো বংশীয় প্রভাব বা ক্ষমতার দম্ভ দেখাননি; বরং নম্রতা, সততা ও সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা—এটাই তাঁর রাজনীতির মূলমন্ত্র। দলের সেই পরীক্ষিত সৈনিক নিয়ামত আলী খান আজ সদর ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থী হতে যাচ্ছেন।
এটি শুধু একটি প্রার্থিতা নয়—এটি আদর্শ, ত্যাগ ও বিশ্বাসের একটি নতুন অধ্যায়। আপনাদের আন্তরিক দোয়া, আর্শীবাদ, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন তিনি। আল্লাহ যেন তাঁকে আপনাদের সেবায় অবিচল রাখেন এবং মানুষের সেবা করার তৌফিক দান করেন। আপনাদের দোয়া এবং আর্শীবাদ হোক তাঁর সবচেয়ে বড় শক্তি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *