বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারী থানার ওসির সাথে বাজার ব্যবসায়ী নেতাদের আইনশৃঙ্খলা বিষয়ক সভা।

রিপোর্টারের নাম / ২১৫ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী:    বাগেরহাটের চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এবং চিতলমারী থানার আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে থানার নিজস্ব হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়| সভায় বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোয়েব হোসেন গাজী, সধারণ সম্পাদক শেখ অসাদুজ্জামানসহ কমিটির অন্যান্য লোকজনও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন| নের্তৃবৃন্দ বাজারের সার্বিক উন্নয়ন এবং আইনশৃঙ্খলা বিষয়ের ওপর গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন|
একরামুল হক মুন্সীর তথ্যচিত্র ও ঝর্ণা টিভির সৌজন্যে দেখুন বিস্তারিত|
মতবিনিময় সভার সভাপতি ও থানার অফিসার (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, দ্রুততর সময়ের মধ্যে নৈশকালীন পাহারাদার নিয়োগ দিয়ে বাজারের পাহারা জোরদার করতে হবে| প্রতিটা দোকানের সামনে রাত্রিকালিন সময় কারেন্টের বাল্ব অবশ্যই জ্বালিয়ে রাখতে হবে| যনবাহন থেকে কোনপণ্য খালাশ করে তা যত্র-তত্র বাজারে প্রবেশ করানো যাবেনা| বাজারের মধ্যে সড়কে জ্যাম কমলে গেলে অনুকুল পরিবেশে ব্যবসায়ীদের পন্য নিদৃষ্ট স্থানে পৌঁছে দিতে হবে|
বাজারে আগত সাধারণ মানুষের চলাচলে কোন প্রকার বিঘ্নিত হয়, এমন কিছু করা যাবেনা| দোষণমুক্ত এবং পরিবেশ গত দিক থেকে বাজারটি মডেল বাজার হোক এটাই প্রত্যাশা রাখি| অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সংশ্লিষ্ঠ থানার চৌকশ অফিসারবৃন্দ|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *