বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী:
বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার মোঃ জাকির হোসেনের সাথে চিতলমারী উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় শেরে বাংলা ডিগ্রি কলেজ সেমিনার কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠাণ্ডু, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক, শফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম-আহবায়ক শিপন মুন্সি, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ জাহিদুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খান, কৃষক দলের সাধরণ সম্পাদক জবরুল শেখ, ছাত্রদলের সাবেক সভাপতি লিমন বিশ্বাস ও কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান মেরাজ প্রমুখ। মতবিনিময় সভায় এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়নের বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।