বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

নিউজ ডেক্স:
বাগেরহাটের চিতলমারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাঁর সহযোগী সংগঠনের ‘নৈরাজ্য এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার’ প্রতিবাদে যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল বিক্ষোভ মিছিল এবং পথসভা করেছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ও বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলের বিশাল মোটরসাইকেল বহরটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে এসে শেষ হয়।যুবদলের পক্ষ থেকে মিছিলের নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহবায়ক শেখ আসাদুজ্জামান ও সদস্য সচিব জাকারিয়া মিলন।
বিকেলের পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খান। এ সময় সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ শামিম শেখ, কৃষক দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ জবরুল শেখ, শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ রাজু খান, ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ এলাহী মোল্লা, যুগ্ম-আহবায়ক আজমল হোসেন আজিম ও চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুব রাসেল উস্থিত ছিলেন।
বক্তারা বলেন ‘বর্তমানে আওয়ামী লীগ ও তাঁর অঙ্গ-সংগঠনগুলোর সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। যতদিন এ নিষেধাজ্ঞা থাকবে, ততদিন তাঁদের কোনো অপতৎপরতা মাঠে চলতে দেওয়া হবে না।’
মিছিলে উপজেলা বিএনপি ও তার সহযোগি সংগঠনের ৭টি ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। #