বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম / ২৫৭ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক:
বাগেরহাটের চিতলমারীতে মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন চিতলমারী উপজেলার সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার সিকদার । শনিবার (২৪ মে ২০২৫) বিকাল ৫টায় চিতলমারী প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি জানান ১৯৯৫ সাল থেকে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে শুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষকতাই তার মূল পেশা। শিক্ষকতা ও শিক্ষাঙ্গনের বাইরে তিনি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। তবে প্রতিষ্ঠানের স্বার্থে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বিদ্যালয়ের উন্নতি এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধা আদায়ের জন্য বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বা সংগঠনের সাথে চলাফেরা করতে হয়েছে। তবে মনে প্রাণে কখনো কোন দলের সাথে জড়িত নয়। এখনও নাই এবং ভবিষ্যতে থাকবেননা। তিনি শিক্ষকতা পেশা নিয়ে থাকতে চান। সম্প্রতি কিছু দুষ্কৃতকারী তার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে বলে জানান। তাদের ভাষ্য, আওয়ামী লীগ ও তাঁতী লীগে নাকি তার নাম রয়েছে। প্রতিহিংসা মুলকভাবে কেউ তার বিরুদ্ধে এই মিথ্যা, বানোয়াট, ভুয়া অপপ্রচার চালাচ্ছে বলে তিনি মনে করেন। শিক্ষক নির্মল কুমার সিকদার ঐ মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সংবাদিক সম্মেলনে তার সাথে ছিলেন, মোঃ জিন্নাত আলী শেখ চিতলমারী সদর ইউনিয়নের ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক, সাইদুর রহমান সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সহ অনেকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *